রাহুলের মৃত্যুতে শোক, জিৎকে ঘিরে সমালোচনা—ফিরেই অভিনেতার বাড়িতে সুপারস্টার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ , ০৪:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টালিউডে। এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলী টেকনিশিয়ানরা একত্রিত হয়ে মৃত্যুর সুষ্ঠু তদন্ত ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরব হয়েছেন। প্রবীণ তারকারা অনুজদের পাশে দাঁড়িয়ে মানসিক সমর্থন দিচ্ছেন, আর শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানে আর্টিস্ট ফোরামও একাধিক বৈঠক করছে।

তবে এই পরিস্থিতিতে সুপারস্টার জিৎ-এর অনুপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। গত ৩০ মার্চ শেষকৃত্য থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত টালিগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায়নি। এতে ভক্তদের মধ্যে প্রশ্নের জন্ম দেয়।

 

যদিও জানা গেছে, কর্মসূত্রে মুম্বাইয়ে থাকার কারণেই এসব আয়োজনে অংশ নিতে পারেননি তিনি। তবে শহরে ফিরেই গত শুক্রবার প্রয়াত অভিনেতার বাসভবনে যান জিৎ। বিজয়গড়েরসহজ কথাস্টুডিওতে বসে তিনি রাহুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

 

এই সফরের ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্কের জন্ম হয়। কেউ কেউ দেরিতে আসা নিয়ে কটাক্ষ করলেও, ভক্তদের একাংশ মনে করিয়ে দেনক্যামেরার আড়ালে করা সহমর্মিতাও সমান গুরুত্বপূর্ণ।

 

উল্লেখ্য, গত ২৯ মার্চ সমুদ্রতীরবর্তী তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারান রাহুল। ঘটনার পর থেকেই শুটিং ইউনিটের বক্তব্যে অসঙ্গতি এবং নিরাপত্তা ঘাটতির অভিযোগ নিয়ে প্রশ্ন উঠছে। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-এর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

 

এদিকে ইন্ডাস্ট্রির বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব যিশু সেনগুপ্ত-সহ অনেক তারকার উপস্থিতি থাকলেও জিতের অনুপস্থিতি নিয়ে আলোচনা থামেনি। তবে শহরে ফিরে সরাসরি পরিবারের পাশে দাঁড়ানোয় তার অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।


দেশজুড়ে/সবুজ