দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ , ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের
Oklahoma অঙ্গরাজ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা ও কনসার্ট, যেখানে
অংশ নিতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা Zayed Khan। প্রবাসী বাংলাদেশিদের
বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এই আয়োজন করা
হয়েছে।
আগামী
৯ মে অনুষ্ঠিতব্য এ
আয়োজনে আরও অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী Samina
Chowdhury, Parvez Sazzad এবং
Bindu Kona। অনুষ্ঠানটির আয়োজন করেছে Deshi Youth
Association Oklahoma।
অনুষ্ঠানকে
ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা তাকে সবসময় অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবার বৈশাখী মেলায় অংশ নেওয়াকে তিনি আনন্দের বিষয় হিসেবে দেখছেন এবং সবার সঙ্গে স্মরণীয় সময় কাটানোর আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি
আরও বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের
মাটিতে এভাবে উদযাপন করা গর্বের। এ আয়োজন প্রবাসীদের
জন্য বিশেষ একটি অভিজ্ঞতা হয়ে উঠবে বলেও আশা করছেন তিনি।
আয়োজকরা জানিয়েছেন, গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলা নববর্ষ উদযাপন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10