দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ , ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেত্রী Deepika Padukone আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জনই এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি অভিনেত্রী, তবে একটি ছবি ঘিরেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
রোববার (১৯ এপ্রিল) ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ছোট্ট একটি হাতের মুঠোয় ধরা রয়েছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। জানা গেছে, সেই হাতটি দীপিকার প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের। কোনো ক্যাপশন ছাড়াই প্রকাশ করা এই ছবিই যেন সুখবরের ইঙ্গিত দিয়ে দিয়েছে।
ছবিটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অভিনেত্রী Parineeti Chopra ‘কনগ্রেটস!’ লিখে শুভেচ্ছা জানান, যা সবার নজর কাড়ে। একই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করেন স্বামী Ranveer Singh। সেখানে Kiara Advani-সহ অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন।
যদিও সরাসরি কিছু না বললেও, ছবির মাধ্যমেই দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা। এতে ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, প্রথম সন্তান দুয়ার জন্মের সময় তিনি নানা শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। বর্তমানে মেয়ের সঙ্গে সময় কাটানোই তার জীবনের সবচেয়ে আনন্দের বিষয়।
উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে সংসার জীবন শুরু করেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান—মেয়ে দুয়া।
এদিকে নতুন এই ইঙ্গিত ঘিরে আরেকটি প্রশ্নও উঠেছে—দ্বিতীয়বার মা হতে গেলে কি আবার অভিনয় থেকে বিরতি নেবেন দীপিকা, নাকি আগের মতোই কাজ চালিয়ে যাবেন? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসাচ্ছেন এই তারকা দম্পতিকে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10