নবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ , ১০:০১ এএম

অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন।


প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে সড়কপথে রংপুরে গিয়ে রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।


সকাল ১০টায় সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি নির্ধারিত রয়েছে। রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে দুপুর সোয়া ১টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।


এরপর দুপুর সোয়া ২টায় রাজশাহী সার্কিট হাউসে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিকেল ৩টায় নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা


করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।


সেখানে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এক দিনের এই সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।


Top of Form

Bottom of Form

 

Top of Form

Bottom of Form