ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহর অভিযোগ: ‘পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করছে বিএনপি’

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ , ১১:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক কুমিল্লা- আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার পুলিশ বিচার বিভাগকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল, বর্তমানেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা, মামলা দায়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণ একটি নিরপেক্ষ আইননির্ভর পুলিশ বাহিনী প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমানে কিছু পুলিশ সদস্য প্রকাশ্যে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রমোশন বদলির ভয় দেখিয়ে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় যেভাবে পুলিশ স্থানীয় পর্যায়ে সরকারদলীয় বাহিনীর ভূমিকা পালন করেছিল, এখনো একই ধরনের আচরণ দেখা যাচ্ছে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।

 

বিচার বিভাগ প্রসঙ্গে এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তির মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে। তার ভাষ্য, বিচারকদের পদোন্নতি বদলিকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিচারিক সিদ্ধান্তও প্রভাবিত হচ্ছে।

 

ঝিনাইদহে এনসিপি ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং কেন্দ্রীয় নির্দেশনার অংশ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা নিতে বিলম্ব হওয়ায় পুলিশের সমালোচনাও করেন তিনি।

 

কোরবানি ঈদ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, টেন্ডার ছাড়াই বিভিন্ন পক্ষের মধ্যে পশুর হাট ভাগাভাগি করে দেওয়া হয়েছে।

 

দেশজুড়ে/সবুজ