দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ , ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিসরে আগে ব্যবহৃত কিছু বিভাজনমূলক ও নেতিবাচক বক্তব্য আবারও সামনে আসছে। তার মতে, এ ধরনের প্রবণতা ছাত্ররাজনীতিকে ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে তুলে ধরার একটি ধারাবাহিক প্রচেষ্টার ইঙ্গিত দেয়।
সহকারী প্রক্টর আরও বলেন, সাম্প্রতিক এই হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও সুস্থ ছাত্ররাজনীতি হুমকির মুখে পড়তে পারে।
একজন শিক্ষক হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ ধরনের সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10