দেশে ফিরে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১১:০৪ পিএম

অনলাইন সংস্করণ

 

ঢাকা প্রতিনিধি: দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দেশে ফিরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) শ্রদ্ধা নিবেদনের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা আব্বাস। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো অংশ নেন তিনি। বিকেল ৩টা ৫০ মিনিটে হুইলচেয়ারে করে অধিবেশনকক্ষে প্রবেশ করলে স্পিকার তাকে স্বাগত জানান।পরে বিকেল ৫টা ৪৬ মিনিটে প্রায় ছয় মিনিটের আবেগঘন বক্তব্য দেন মির্জা আব্বাস। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমানের আসনের মাইক্রোফোন ব্যবহার করেন তিনি। আমানউল্লাহ আমান তাকে লিখিত বক্তব্য পাঠে সহযোগিতা করেন। বক্তব্যে মির্জা আব্বাস বলেন, তিনি মানুষের কাছে ফিরে এসেছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে তার বক্তব্য চলার সময় অধিবেশনকক্ষে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। নীরব হয়ে তার বক্তব্য শোনেন সংসদ সদস্যরা। এ সময় উপস্থিত অনেক সদস্যকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।


দেশজুড়ে/ডেস্ক