ক্ষমতায় গিয়ে বিএনপি গণতন্ত্রবিরোধী’—সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ , ০৪:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও ক্ষমতায় এসে বিএনপি এখন সেই গণতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।

শনিবার সকালে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “কথায় আছে, যে যায় লঙ্কায়, সে- হয় রাবণক্ষমতার স্বাদ পেয়ে তারাও আজ সেই পথেই হাঁটছে।

 

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং নির্বাচনে বিপুল জনগণের মতামতকে উপেক্ষা করেছে। তার দাবি, মানবাধিকার, পুলিশ সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি।

 

তিনি আরও বলেন, অতীতে যারা জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের রাজনৈতিক পরিণতি ভালো হয়নিবর্তমান সরকারকেও সেই বাস্তবতা মনে রাখা উচিত।

 

শুধু সংসদের ভেতরে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “গণআন্দোলনের মাধ্যমেই আমরা সরকারকে জুলাই সনদ, গণভোট এবং শ্রমিকদের অধিকার বাস্তবায়নে বাধ্য করব।

 

বিএনপি সরকারের বিরুদ্ধে গণভোটের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিনি বলেন, এর ফলে সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং আর জনগণের প্রতিনিধিত্ব করার নৈতিক ভিত্তি নেই।

 

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তবে তার অভিযোগ, সরকার সেই ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে বিভাজনের পথ বেছে নিয়েছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানান।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবিরের আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করতে পারে।