মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আমির হামজা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ , ১১:১৩ এএম

অনলাইন সংস্করণ

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর কুষ্টিয়া- (সদর) আসনের সংসদ সদস্য ইসলামী বক্তা মুফতি আমির হামজা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি সশরীরে হাইকোর্টে উপস্থিত হন।

জানা গেছে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল, বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা এক মামলায় আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার প্রেক্ষিতে পূর্বে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, চলতি মাসের এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকেনাস্তিকআখ্যা দিয়ে মানহানিকর মন্তব্য করেছেন আমির হামজা। পাশাপাশি ধর্মীয় বিষয়েও আপত্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

দেশজুড়ে/সবুজ