দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬ , ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক যোগদান অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সরকার, আওয়ামী লীগ, বিএনপি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করেন।
শনিবার
(১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একইসঙ্গে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান
নিয়েও সমালোচনা করেন।
সরকারের
বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কার্ড ব্যবস্থার
সমালোচনা করে তিনি বলেন, জনগণ কেবল কার্ড নয়, বাস্তব উন্নয়ন ও নাগরিক সুবিধা
চায়। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি।
এনসিপির
এই নেতা আরও বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে জনগণের
মধ্যে অসন্তোষ বাড়তে পারে। জনগণের ভোট ও মতামতের গুরুত্ব
তুলে ধরে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
বক্তব্যে
তিনি ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গও টানেন। ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের নদীগুলোতে পর্যাপ্ত পানি নিশ্চিত করা জরুরি। পদ্মা নদীতে পানিপ্রবাহ বৃদ্ধি এবং পানিসংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানান তিনি।
খাল
খনন কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নদীতে পর্যাপ্ত পানি নিশ্চিত না করে শুধু
খাল খনন করলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবাশ্বের আলী। এতে আরও উপস্থিত ছিলেন সারজিস আলম, এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ ও ইমরান ইমনসহ দলের বিভিন্ন নেতাকর্মী।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10