দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ , ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের
জনসংখ্যার বড় একটি অংশ
কর্মক্ষম। এদের মধ্যে ৬৬ শতাংশ মানুষের
আয় করার সক্ষমতা রয়েছে। এই জনশক্তিকে কাজে
লাগাতে পারলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশে ড. জিয়া হায়দার বলেন, শুধু পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করাই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি শুদ্ধাচার, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টিকর খাবারের প্রতিও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জন করে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ
সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। জেলা প্রশাসক মো. মমিন
উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির
সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ
হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু ছাইদ।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10