দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ , ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ আবু বকর সিদ্দিক পশ্চিম ছাতনী গ্রামের রায়হান হোসেনের ছেলে। সে স্থানীয় ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদরাসার শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় বাড়িতেই ছিল আবু বকর। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় মা তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি স্বজনেরা।
শিশুটির বাবা রায়হান হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়ি ফিরে ছেলের নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। এরপর আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। তবে এখন পর্যন্ত ছেলের কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ ঘটনায় থানায় এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10