দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬ , ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার
চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে আইসক্রিম
খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী
এক মুদি দোকানদারের বিরুদ্ধে। শুক্রবার
(২ অক্টোবর) সকালে চান্দিনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের
ইন্দ্রারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা অভিযুক্ত কামরুজ্জামান সোহেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
অভিযোগ অনুযায়ী, সকালে শিশুটি ইন্দ্রারচর গাড়ির গ্যারেজসংলগ্ন সোহেলের দোকানে গেলে আইসক্রিম দেওয়ার কথা বলে তাকে দোকানের ভেতরে নেওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ। পরে বাড়িতে ফিরেশিশুটি কান্নাকাটি করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
শিশুটির অভিভাবক জানান, তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়ভাবে বিষয়টি জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, এর আগেও সোহেলের বিরুদ্ধে শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10