দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুই বাসের মাঝে পড়ে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক শিক্ষিকা নিহত
হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
বুধবার
(১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় তাসফিয়া ছিটকে পড়েন। এ সময় সারা
পরিবহনের আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত
তাসফিয়া আহমেদ তিশা মেরাদিয়ার নয়াপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। খিলগাঁও
থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল জানান, রাত পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ
দুর্ঘটনায় জড়িত দুইটি বাস জব্দ করেছে। এ ঘটনায় একজন
বাসচালক ও একজন হেলপারকে
আটক করা হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10