দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৬ , ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক
ডেস্ক: ভয়াবহ দুই দফা শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। দেশটিতে মৃতের সংখ্যা
১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। এ ঘটনায় অন্তত ২০০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে জানা গেছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে প্রশিক্ষিত কুকুরসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী
দল রোববারও অভিযান চালিয়েছে।
আন্তর্জাতিক
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে
কারাবালেদা এলাকায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের নিচ থেকে এক
ব্যক্তি ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করেন।
তবে
এই সাফল্যের মধ্যেও দেশটির সার্বিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। এখনও বহু মানুষ নিখোঁজ
রয়েছেন। উদ্ধারকাজের জন্য গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টার সময়সীমা পার হয়ে গেলেও ধ্বংসস্তূপে
জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
ভূমিকম্পের
পর লাখো মানুষ বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও জরুরি প্রয়োজনীয় সেবার সংকটে পড়ার আশঙ্কা
তৈরি হয়েছে। দেশটির দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে পুনর্বাসন কার্যক্রমও বড় চ্যালেঞ্জের
মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র,
মেক্সিকোসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল স্থানীয়দের সঙ্গে নিয়ে ধ্বংসস্তূপে অনুসন্ধান
চালিয়ে যাচ্ছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে অনেক বাসিন্দাও নিজ উদ্যোগে উদ্ধারকাজে অংশ
নিচ্ছেন।
স্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই প্রতিবেদন পুনঃপ্রকাশ বা বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ।
দেশজুড়ে/ডেস্ক
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10