এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬ , ১২:১৪ এএম

অনলাইন সংস্করণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। জবাবে হাকান ফিদান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।


আলোচনায় হাকান ফিদান বলেন, তার সফর বাংলাদেশ তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর কৌশলগত পর্যায়ে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লক্ষ্য বাস্তবায়নে দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

 

দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে পররাষ্ট্র প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছরটু প্লাস টু (+) বৈঠক আয়োজনের বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ পরামর্শ সমন্বয় কাঠামো গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ মত প্রকাশ করে যে, ধরনের নিয়মিত সংলাপ সমন্বয় প্রক্রিয়া দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।


বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, যৌথ উৎপাদন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক ইস্যুগুলো।

 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।


দেশজুড়ে/সবুজ