নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৫৭৯

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬ , ১১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে পৌঁছেছে। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ।

 

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) হতাহতের সর্বশেষ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যার পর এখন পর্যন্ত হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার করা হয়েছে প্রায় হাজার মানুষকে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন।

 

এছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীরও খোঁজ মিলছে না। আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশনের প্রাথমিক হিসাব বলছে, ভয়াবহ এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।

 

সংস্থাটি জানিয়েছে, দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার আকস্মিক বন্যায় নেপালের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় পরিস্থিতির অবনতি ঘটে। এতে বিভিন্ন শহর উপত্যকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আটকে পড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে কর্তৃপক্ষ। দুর্গত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে জরুরি সেবা সংস্থাগুলো নিখোঁজদের সন্ধান মৃতদেহ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।


দেশজুড়ে/ডেস্ক