ইঞ্জিনে ত্রুটি কাটিয়ে কক্ষপথে পৌঁছাল স্টারশিপ, উৎক্ষেপণ ২৬ স্টারলিংক

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১২:১০ এএম

অনলাইন সংস্করণ

 

মহাকাশে পৌঁছানোর পর স্পেসএক্সের স্টারশিপের তিনটি প্রধান রেপ্টর ইঞ্জিনের একটি নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। এতে শুরুতে মহাকাশযানটির কক্ষপথে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

 ঘটনার পর স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুওট জানিয়েছিলেন, স্টারশিপের কক্ষপথে পৌঁছানোর সম্ভাবনা নেই। তবে প্রকৌশলীদের কাছ থেকে নতুন তথ্য পাওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই তিনি সেই বক্তব্য পরিবর্তন করেন।

  প্রকৌশলীরা জানান, বন্ধ হয়ে যাওয়া ইঞ্জিনটি পুনরায় চালু করা সম্ভব হলে স্টারশিপকে কক্ষপথে নেওয়া যাবে। পরে একটি রেপ্টর ইঞ্জিন পুনরায় চালু করে মহাকাশযানটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করে। কক্ষপথে পৌঁছানোর পর প্রায় ২৬৯ কিলোমিটার উচ্চতায় স্টারশিপ থেকে ২৬টি নেক্সট জেনারেশন স্টারলিংক উপগ্রহ একে একে উৎক্ষেপণ করা হয়।


স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সবগুলো উপগ্রহ সফলভাবে স্থাপন হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, মিশনটিতে স্টারশিপের পৃথিবীকে ছয়বার প্রদক্ষিণ করার কথা ছিল। তবে ইঞ্জিনের সমস্যার কারণে মিশনের পরবর্তী ধাপে নিরাপদে বায়ুমণ্ডলে ফিরে আসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এজন্য মহাকাশে থাকা অবস্থায় একটি রেপ্টর ইঞ্জিন পুনরায় চালু করে স্টারশিপের প্রবেশপথের সঠিক কোণ নির্ধারণ করা প্রয়োজন হয়।


দেশজুড়ে/ডেস্ক