খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান আবারও পেছাল, নতুন সময়সূচি ঘোষণা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬ , ১১:০৩ পিএম

অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা দাফন অনুষ্ঠান আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ধর্মীয় জাতীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) তেহরানের মেয়র আলিরেজা জাকানি এক বিবৃতিতে জানান, পূর্বনির্ধারিত তারিখে অনুষ্ঠান আয়োজন না করে মহররম মাসের প্রথম দশকের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রীয় দাফনের ব্যবস্থা করা হবে।

 

এর আগে মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও কারবালার শোক স্মরণে শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজনের কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

 

নতুন সূচি অনুযায়ী, মহররমের দ্বিতীয় দশকে অর্থাৎ ২৬ জুন থেকে জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন।

 

দীর্ঘ প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিহত হন। তার দাফন প্রথমে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করা হলেও তা আবার পরিবর্তন করা হয়েছে।

 দেশজুড়ে/সবুজ