সাক্কারায় ৪৩০০ বছরের পুরনো বিচারকের সমাধির সন্ধান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ০৬:২৪ পিএম

অনলাইন সংস্করণ

দেশজুড়ে ডেস্ক: মিশরের ঐতিহাসিক সাক্কারা এলাকায় প্রায় ৪৩০০ বছর আগের একটি সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। মিসর স্পেনের যৌথ প্রত্নতাত্ত্বিক দলের খননকাজে প্রাচীন মিসরের পঞ্চম রাজবংশের সময়কার এই সমাধিটি আবিষ্কৃত হয়।

 প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সমাধিটি জেদকারে ইসেসি নামের ফারাওয়ের শাসনামলের কর্মকর্তা ইউনমেনের। তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সাধারণ মানুষের অভিযোগ বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত ছিলেন। সাক্কারার মারিয়েত সমাধিক্ষেত্র এলাকায় খনন চালিয়ে সমাধিটির সন্ধান পায় বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয় মিসরের প্রত্নতত্ত্ব বিষয়কসর্বোচ্চ পরিষদের যৌথ দল।

সমাধির ভেতরে দুটি অলংকরণসমৃদ্ধ কক্ষ পাওয়া গেছে। এর একটি ইউনমেনের জন্য এবং অন্যটি তার বাবা ইটির জন্য নির্মিত। ইটি ছিলেন একজন জ্যেষ্ঠ লিপিকার এবং কৃষিজমি ধর্মীয় উৎসর্গের সামগ্রী তদারকির দায়িত্বে ছিলেন। সমাধির দেয়ালে প্রাচীন মিসরের দৈনন্দিন জীবন ধর্মীয় আচার-অনুষ্ঠানের নানা দৃশ্য খোদাই করা রয়েছে। কৃষকদের কাজ, উৎসর্গের সামগ্রী বহন এবং মৃত ব্যক্তির জন্য ধর্মীয় আচার পালনের চিত্রও এতে দেখা যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, চার হাজার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বেশ কিছু চিত্রের মূল রং এখনো দৃশ্যমান রয়েছে।

 প্রত্নতাত্ত্বিকদের মতে, ইউনমেনের দায়িত্ব প্রাচীন মিসরেরমাআতধারণার সঙ্গে সম্পর্কিত ছিল। সত্য, ন্যায়বিচার, ভারসাম্য সামাজিক শৃঙ্খলার প্রতীক হিসেবে এই ধারণাটি সে সময়ের প্রশাসন ধর্মীয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ছিল।

সাক্কারা ছিল প্রাচীন মিসরের রাজধানী মেমফিসের প্রধান সমাধিক্ষেত্রগুলোর একটি। এখানে বহু প্রাচীন স্থাপনার পাশাপাশি জোসারের বিখ্যাতস্টেপ পিরামিডঅবস্থিত। নতুন এই আবিষ্কার সাক্কারার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আরও বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশজুড়ে/ডেস্ক