শোকযাত্রায় প্রকাশ্যে আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ , ১১:১৯ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে রাজধানী তেহরানে আয়োজিত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রায় প্রকাশ্যে দেখা গেছে। সোমবার ( জুলাই) তার এই উপস্থিতির মধ্য দিয়ে যুদ্ধের শুরুর দিকে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জনের অবসান ঘটে।

 

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আহমাদিনেজাদ। সাম্প্রতিক সংঘাতের শুরুতে রাষ্ট্র-সমর্থিত কয়েকটি ইরানি গণমাধ্যমে তিনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। সে সময় দাবি করা হয়, তার বাসভবনের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি প্রাণ হারিয়েছেন।

 

এরপর দীর্ঘ সময় জনসমক্ষে দেখা না যাওয়ায় এবং তার পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। ইরান সরকারও বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করায় গুঞ্জন আরও জোরালো হয়।

 

সোমবারের শোকযাত্রায় কালো জ্যাকেট মুখে মাস্ক পরা অবস্থায় সাধারণ শোকাহত মানুষের সঙ্গে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


দেশজুড়ে/ডেস্ক