দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ , ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার
কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি
ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার
এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার
(৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে মাজার এলাকা থেকে বের করে দেয়।
ভেড়ামারা
উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ জানান, ব্যক্তিগত সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে যান। সেখানে তিনি স্থানীয় বাউল শিল্পীদের গান শোনেন। পরে মাজার থেকে বের হয়ে প্রধান ফটকের কাছে গেলে কয়েকজন
ব্যক্তি তার ওপর হামলা ও ধাওয়া করেন।
একপর্যায়ে তাকে আবার মাজারের ভেতরে নেওয়া হয় এবং পুলিশকে
খবর দেওয়া হয়।
শোভন আহমেদ বলেন, হামলার সঙ্গে কারা জড়িত বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মাজারে এসেছিলেন। হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে নিরাপদে সেখান থেকে বের করে দেয়। পরে মাজার এলাকার বাইরে যাওয়ার পর তারা পুলিশের প্রটোকল ছাড়াই চলে যান।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা করা হবে কি না কিংবা তারা কোথায় গেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এদিকে, হামলার প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় এবং গাড়ি ভাঙচুরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দেজুড়ে ডেস্ক
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10