শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের জন্য চালু হলো বিশেষ বাস সার্ভিস

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১০:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসার সদস্যদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

নিরাপদ স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ডিউটি পোস্টে যাতায়াত করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের জোন অধিনায়ক মো. রবিউল ইসলাম।

 

 তিনি উদ্যোগকে আনসার সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার পর বিমানবন্দরে নিজস্ব বাস সার্ভিস চালু হওয়ায় আনসার সদস্যদের মধ্যে স্বস্তি আনন্দ দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পরিবহন সুবিধার ফলে সময়মতো নিরাপদে কর্মস্থলে পৌঁছানোর সুযোগ তৈরি হবে এবং দায়িত্ব পালনে তাদের কর্মদক্ষতা উৎসাহ আরও বাড়বে।


দেশজুড়ে/ডেস্ক