দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬ , ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ীর
গোয়ালন্দ উপজেলার
রাজনীতিতে
পরিচিত মুখ, উপজেলা যুবদলের
সাবেক
সভাপতি
ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের
সাবেক কাউন্সিলর
মো. ফরিদ দেওয়ান দীর্ঘ ১৮ বছর পর
দেশে ফিরে নিজ এলাকায় পৌঁছেছেন। এ উপলক্ষে তাকে
ফুলেল
শুভেচ্ছা
ও সংবর্ধনা জানান
বিএনপি
ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার
সকাল
থেকে গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় নেতাকর্মীদের ব্যাপক
উপস্থিতি
লক্ষ্য
করা যায়। বেলা ১১টার দিকে পাটুরিয়া থেকে আসা ফেরি দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে
পৌঁছালে স্লোগান ও করতালিতে তাকে
স্বাগত
জানান
কয়েক
হাজার
সমর্থক।
জানা
যায়, আওয়ামী লীগ সরকারের
শুরুর
দিকে
বিভিন্ন মামলার মুখোমুখি হওয়ার পর ফরিদ দেওয়ান
যুক্তরাজ্যে চলে যান। দীর্ঘ প্রবাসজীবন কাটালেও তিনি স্থানীয় রাজনীতি ও দলীয় কর্মকাণ্ডের
সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন বলে নেতাকর্মীরা জানান।
ঘাট
এলাকায় শুভেচ্ছা বিনিময়ের পর শত শত
মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির
বহর নিয়ে তিনি গোয়ালন্দ শহরে
প্রবেশ করেন। পরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে
তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সভাপতি ফারুক দেওয়ান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ অন্যান্য নেতারা।
শুভেচ্ছা
বক্তব্যে
ফরিদ দেওয়ান বলেন, দীর্ঘদিন পর নিজের জন্মভূমি
ও এলাকার মানুষের কাছে ফিরে এসে তিনি আনন্দিত। তিনি আবারও এলাকার
মানুষের
কল্যাণে
সক্রিয়ভাবে রাজনীতিতে কাজ করতে চান এবং দল সুযোগ দিলে
নির্বাচনে অংশ গ্রহণের আগ্রহও রয়েছে বলে জানান।
তিনি
আরও
বলেন, অতীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো রাজনৈতিক
উদ্দেশ্য
প্রণোদিত ছিল বলে তিনি মনে করেন। আদালতের মাধ্যমে এসব মামলার সুষ্ঠু নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন।
ফরিদ
দেওয়ান বলেন, বিদেশে অবস্থান
করলেও
তিনি সবসময়
গোয়ালন্দের মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন।
বক্তব্যে
তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, কোনো ধরনের অপকর্মের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ দেওয়া হবে না।
এ
সময় তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ
সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী
আলী
নেওয়াজ মাহমুদ
খৈয়ামের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দেশজুড়ে/সবুজ