চট্টগ্রামে হাসনাত–মনজুর সাক্ষাৎ ঘিরে উত্তেজনা, ‘জুলাই যোদ্ধা’দের প্রশ্নবাণ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ১১:২৫ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কুমিল্লা আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নগরজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে সাক্ষাতের সময় বাসার সামনেজুলাই যোদ্ধাপরিচয় দেওয়া একদল ব্যক্তি অবস্থান নেন। পরে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হলে তাঁকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন তারা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাঁকে উদ্দেশ করে প্রশ্ন করেনতিনি কেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনের বাসায় গিয়েছেন, বিশেষ করে যখন তিনি সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলেছেন।

 

পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায় হাসনাত আবদুল্লাহকে। পরে এক ব্যক্তি এসে বিক্ষুব্ধদের সরে যেতে অনুরোধ করেন।

 

বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সফরে চট্টগ্রামে গিয়ে মনজুর আলমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাবেক মেয়র মনজুর আলমও বলেন, এটি ছিল শুধুই সৌজন্য সাক্ষাৎ, এর বাইরে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।

 

তবে রাত ৮টায় এনসিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

 

এদিকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মনজুর আলম। যদিও বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি।

 

উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন মনজুর আলম। পরে তিনি বিএনপির রাজনীতি থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও সফল হননি।

 

সাম্প্রতিক এই সাক্ষাৎ এর পারিপার্শ্বিক ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।