সৌদিগামী ফ্লাইটে অচলাবস্থা, ভিসা-ইকামার মেয়াদ বাড়ানোর দাবি বায়রার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ , ০৮:৪৩ এএম

অনলাইন সংস্করণ

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ও স্থগিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা। এ পরিস্থিতিতে সৌদিগামী ও ট্রানজিটের মোট ১০০টি ফ্লাইটের ১৫ হাজার ৩৯৩ জন সৌদিগামী ফ্লাইটে অচলাবস্থা, ভিসা-ইকামার মেয়াদ বাড়ানোর দাবি বায়রার যাত্রী সমস্যায় পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৪১টি এবং ট্রানজিট ফ্লাইট ৫৯টি।

 বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। বেবিচকের পরিসংখ্যান অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এ ছাড়া সৌদিয়া ও রিয়াদ এয়ারের সাতটি করে ফ্লাইটও এ পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে।

 ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ওপর। এয়ারলাইনসটির ২২টি ফ্লাইটের পাশাপাশি এমিরেটসের ১৪টি, সালামএয়ার ও কাতার এয়ারওয়েজের সাতটি করে, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার দুটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইটের সময়সূচি বাতিল বা পরিবর্তন করা হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দেশটির কয়েকটি বিমানবন্দরে কার্যক্রম বন্ধ রাখা এবং বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করার ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও একই সময় পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ২১ অক্টোবর পর্যন্ত তাদের সব ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এদিকে,

ফ্লাইট বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দিয়েছে বেবিচক।

 গত ১২ অক্টোবর দেওয়া নির্দেশনায় ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা সময়সূচি পরিবর্তনের তথ্য দ্রুত যাত্রীদের জানাতে বলা হয়েছে। একই সঙ্গে টিকিট পুনরায় বুকিং এবং অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও যাত্রীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। সংগঠনটি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে কর্মীদের ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 ফ্লাইট চলাচলে দীর্ঘস্থায়ী বিঘ্নের কারণে অনেক প্রবাসী কর্মী নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারায় চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য কোনো অতিরিক্ত খরচ ছাড়াই টিকিটের তারিখ পরিবর্তন অথবা টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে বায়রা।