দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ , ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যের
চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে
চলার অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার
(১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে
সৌদি কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত জনসমাগমপূর্ণ
স্থান এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকা এবং নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও বা তথ্য সংগ্রহ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সৌদি আরবের আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে।
দেশটির
আইন অনুযায়ী, এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য হতে পারে। এ
কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য, ছবি ও ভিডিও প্রকাশ
করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
পাশাপাশি
এসব উপাদান মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্য কারও কাছে পাঠানোর ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস। জরুরি
পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দিতে বিজ্ঞপ্তিতে দূতাবাসের একাধিক যোগাযোগ নম্বর উল্লেখ করা হয়েছে।
দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বর:
শ্রমসংক্রান্ত টোল ফ্রি : ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি
: ৮০০১০০০১২৬
ডিপ্লোমেটিক উইং
: ৮০০১০০০১২৪
মৃত্যুসংক্রান্ত হটলাইন
: +৯৬৬৫৭০২১২১৮০
সৌদি
আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়িয়ে যাওয়া এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিরাপদ থাকতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস।