দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ , ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ
হলিউডের জনপ্রিয় নির্মাতা James Cameron নির্মিত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি এই সিরিজের তৃতীয় কিস্তি Avatar: Fire and Ash প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে সফলতা পেয়েছে।
তবে
আয়ের দিক থেকে এটি আগের দুই কিস্তিকে ছাড়িয়ে যেতে পারেনি। বিশেষ করে আগের ছবি Avatar: The Way of Water–এর তুলনায়
প্রায় ৮৭০ মিলিয়ন ডলার কম আয় করেছে
নতুন এই সিনেমাটি। এ
কারণেই পরবর্তী কিস্তি নির্মাণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ পরিস্থিতিতে ‘অ্যাভাটার’
সিরিজের চতুর্থ কিস্তি নির্মিত হবে কি না—এমন
প্রশ্নও উঠছে। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক জেমস ক্যামেরন। যদিও পরিস্থিতি পুরোপুরি অনুকূলে নয়, তবুও নতুন সিনেমা নির্মাণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।
গত সোমবার (৯
মার্চ) আয়োজিত Saturn Awards অনুষ্ঠানে
‘অ্যাভাটার ৪’ নিয়ে প্রশ্ন
করা হলে সংক্ষিপ্ত জবাবে তিনি বলেন, “অনেকটাই সম্ভাবনা আছে।”
পরিচালকের
এই মন্তব্যে ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে জেমস ক্যামেরনের ইঙ্গিত, পরবর্তী কিস্তি নির্মাণ অনেকটাই নির্ভর করছে দর্শকদের প্রতিক্রিয়া এবং বক্স অফিস আয়ের ওপর। ফলে ‘অ্যাভাটার ৪’ নিয়ে নিশ্চিত
কোনো ঘোষণা পেতে সিনেমাপ্রেমীদের আপাতত অপেক্ষা করতে হবে। 🎬
দেশজুড়ে/ সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10