দীর্ঘ লে-ওভার পেরিয়ে দেশে ফেরা: ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলেন সামিরা খান মাহি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ , ০২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি দীর্ঘ দুই মাস পর দেশে ফিরেছেন। দেশে ফেরার পর নিজের ভ্রমণের অভিজ্ঞতা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে।

মাহি জানান, তার ফেরার যাত্রা মোটেও সহজ ছিল না। যেখানে মাত্র এক ঘণ্টার ট্রানজিটের পরিকল্পনা ছিল, সেখানে অনাকাঙ্ক্ষিত জটিলতায় তাকে প্রায় ঘণ্টার দীর্ঘ লে-ওভার কাটাতে হয়। এতে পুরো ভ্রমণটাই তার কাছে যেন একবিশ্বভ্রমণ-এর মতো মনে হয়েছে।

 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ফ্লাইট নির্ঘুম সময় কাটালেও এই যাত্রা তাকে দিয়েছে নানা স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে বিমানবন্দরের বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো তার ক্যামেরা রোল ভরিয়ে তুলেছে নানা অভিজ্ঞতায়।

 

এদিকে মাহির শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যে ভক্তদের দৃষ্টি কাড়ছে। ভ্রমণের ক্লান্তি থাকলেও দেশে ফেরার আনন্দই তার অনুভূতিতে প্রাধান্য পেয়েছে বলে মনে করছেন অনেকে।

 

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী নিয়মিতই নিজের ব্যক্তিগত পেশাগত জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।


দেশজুড়ে/সবুজ