দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকাই
চলচ্চিত্রের ব্যস্ত সময় পার করা চিত্রনায়ক শরীফুল রাজ সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে সিনেমা, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতায় তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর প্রশংসা করেন
এবং নিজের দীর্ঘদিনের একটি স্বপ্নের কথাও তুলে ধরেন।
রুম্মান
রশীদ খান-এর সঞ্চালনায় জনপ্রিয়
পডকাস্ট Behind the
Fame with RRK-এর একটি পর্বে অংশ নেন রাজ। অনুষ্ঠানটি শনিবার (২৮ মার্চ) রাত
৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত
৯৩.৬ এফএম-এ
প্রচার হওয়ার কথা রয়েছে।
আলোচনায়
শাকিব খানের জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ বলেন, ছোটবেলায় স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতেন তিনি। সে সময় শাকিব
অভিনীত “মরণ নিশান” সিনেমা হলে দেখার অভিজ্ঞতাও স্মরণ করেন। রাজের ভাষায়, শাকিব খান শুধু জনপ্রিয় অভিনেতাই নন, একজন বড় মনের মানুষ
বলেই দীর্ঘ সময় ধরে শীর্ষ অবস্থান ধরে রাখতে পেরেছেন।
এ
সময় নিজের স্বপ্নের কথাও জানান এই অভিনেতা। রাজ
বলেন, সব কিছু পরিকল্পনা
অনুযায়ী এগোলে আগামী এক বছরের মধ্যেই
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের পথে যাত্রা শুরু করতে চান তিনি। এ লক্ষ্য পূরণে
ইতোমধ্যে শারীরিক ও মানসিক প্রস্তুতি
নিচ্ছেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত স্বপ্ন ও অনুপ্রেরণার গল্প তুলে ধরে রাজের এই সাক্ষাৎকার ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10