মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ে আলোচনায় এসেছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘রাকা’। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

 

 সিনেমাটিরশুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীর মোশন-ক্যাপচার করা হয়েছে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে ‘রাকা’ নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশ করে।

 

প্রকাশিত ছবিতে পরিচালক অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুনকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ হাতে দেখা যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বাস্তব সময়ে একসঙ্গে সর্বাধিক ৩৭ জন মানুষের গতিবিধি ধারণের রেকর্ড গড়েছে ‘রাকা’। সিনেমাটির এই প্রযুক্তিগত অর্জন ভারতীয় চলচ্চিত্রের জন্য নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মুক্তির প্রায় এক বছর আগেই এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় সিনেমাটি নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহ ।



দেশজুড়ে ডেস্ক