বিরতিতে সামিরা খান মাহি, ‘বিদায়’ নয় বলে স্পষ্ট বার্তা

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

বিনোদন অঙ্গনে একের পর এক বিরতির ঘোষণায় আলোচনার ঝড় বইছে। ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিং, ঢাকার গায়ক তাহসান খান কিংবা অভিনেতা দম্পতি অনন্ত-বর্ষার পর এবার একই পথে হাঁটলেন তরুণ তারকা সামিরা খান মাহি। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটি স্থায়ী বিদায় নয়কেবল সাময়িক বিরতি।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি জানান, জীবনের এই পর্যায়ে এসে কিছুটা থামার প্রয়োজন অনুভব করছেন। তিনি লেখেন, প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে বিরতি দরকার হয় এবং এই সময়টুকু তিনি নিজের জন্য রাখতে চান। কাজ ভক্তদের ভালোবাসাই তাকে পরিপূর্ণ করে কথাও উল্লেখ করেন তিনি।

 

হঠাৎ এমন সিদ্ধান্ত কেনতা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি আশ্বস্ত করেছেন, এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। অল্প সময়ের জন্য বিরতি নিয়ে শিগগিরই আবার কাজে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

 

তার পোস্টের নিচে ভক্তদের শুভকামনার বার্তা ভেসে উঠেছে। কেউ মানসিক প্রশান্তি বিশ্রামের প্রয়োজনীয়তার কথা বলছেন, কেউবা দ্রুত পর্দায় ফেরার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিরতির পেছনের কারণ জানতে চেয়েছেন অনেকেই।

 

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি বিরতির ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে রওনা দেন মাহি। সেখানে তার বোনের সঙ্গে কিছুদিন অবস্থান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অতীতে শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকামোনালিসা, নওশীন, বন্যা মির্জা তমালিকা কর্মকারবিদেশে স্থায়ী হয়েছেন। তবে মাহির ক্ষেত্রে এটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

দেশজুড়ে/সবুজ