দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪
টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট সোনার
নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৫
হাজার ৪১৪ টাকা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর
সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের
নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৬৫
হাজার ৪১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি
ভরি ২ লাখ ৫৩
হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি
ভরি ২ লাখ ১৭
হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭
হাজার ৭০১ টাকা।
সংগঠনটি জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট
এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি
যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির
পরিমাণে তারতম্য হতে পারে।
এর আগে গত
২৩ ফেব্রুয়ারি সোনার দাম সমন্বয় করা হয়। সে সময় ভরিতে
২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার
দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬১
হাজার ৪০ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট রুপার
নতুন দাম হয়েছে ৬ হাজার ৮৮২
টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা
প্রতি ভরি ৬ হাজার ৫৩২
টাকা, ১৮ ক্যারেট ৫
হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ১৯৯
টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণ
ও রুপার দামের এ ঊর্ধ্বগতিতে ক্রেতাদের
মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10