দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে সোনার দামে নতুন সমন্বয় আনা হয়েছে। প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত দাম আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম (প্রতি ভরি):
সংগঠনটি আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে—
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় দামের ওঠানামার প্রভাবেই এ ধরনের সমন্বয় হয়ে থাকে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10