দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৬ , ১২:০২ এএম
অনলাইন সংস্করণ
দেশের
বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী
করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ
নিলামে ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার
(২১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত
করেছেন।
জানা
গেছে, প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা। ডলারের বাজারে
তারল্য ধরে রাখা এবং রিজার্ভের ওপর চাপ কমানোর কৌশলের অংশ হিসেবে নিয়মিত বিরতিতে এ
ধরনের ডলার ক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ
ব্যাংক সূত্র জানিয়েছে, চলতি মে মাসেই বিভিন্ন ধাপে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট
৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহ
থাকায় ব্যাংকিং খাতে বর্তমানে ডলারের সরবরাহ তুলনামূলক বেড়েছে। উদ্বৃত্ত ডলার থাকা
ব্যাংকগুলো থেকেই এসব বৈদেশিক মুদ্রা সংগ্রহ করছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থ
খাত সংশ্লিষ্টদের মতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ডলারের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে
এবং বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। অর্থবছরের শুরু থেকেই বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে
ডলার কেনার কার্যক্রম অব্যাহত রেখেছে।
কেন্দ্রীয়
ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৬২৩ কোটি ৮৫ লাখ মার্কিন
ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা
রাখছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10