দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা
থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস
ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক
করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার
(১৭ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা
করা হয়।
আটক ব্যক্তির নাম মোশারফ হোসেন (২৯)। তার বাবার নাম মোস্তফা কামাল। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন : জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় নয়: ডা. শফিকুর রহমান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সাকিব
সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ঠাকুরগাঁওগামী
নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন হিসেবে মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা
হলে তার দেহ এবং হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬ হাজার পিস
ইয়াবা পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান উপ-পরিদর্শক সাকিব সরকার। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10