জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় নয়: ডা. শফিকুর রহমান

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন যে প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে, সেই জুলাই আন্দোলনের চেতনা সংসদে প্রতিফলিত করতে হবে। তিনি উল্লেখ করেন, আন্দোলনের লক্ষ্য প্রত্যাশা বাস্তবায়নে তাঁর দল সংসদের ভেতরে বাইরে সক্রিয় ভূমিকা পালন করবে।


রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন স্তরে অনিয়ম দুর্নীতি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিষয়টিকে তুলনা করে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন থাকলে যেমন ইতিবাচক প্রভাব পড়ে, তেমনি রাষ্ট্রকেও সংস্কারের মাধ্যমে সুশৃঙ্খল করতে হবে। জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


মিরপুর এলাকাকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চান জানিয়ে জামায়াত আমির বলেন, লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের প্রতিদিন সকালের কার্যক্রম পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়। দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর সমন্বিত ভূমিকা নিশ্চিত করতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।