দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ আয়োজনের উদ্যোগকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ বিষয়ে স্পষ্ট আইনগত ভিত্তি চেয়েছে। দলটির নেতারা বলছেন, সংবিধানে সুস্পষ্ট বিধান ও তফসিল ছাড়া এমন কোনো পরিষদের শপথ গ্রহণে তারা প্রস্তুত নন। বিশেষ করে কে এই শপথ পড়াবেন—সে প্রশ্নও সামনে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান নির্বাচন কমিশনারের সংসদ সদস্যদের শপথ পড়ানোর সাংবিধানিক এখতিয়ার থাকলেও সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
তিনি আরও বলেন, এ ধরনের পরিষদ গঠন করতে হলে সংবিধান সংশোধন, তফসিল নির্ধারণ এবং শপথের আইনি কাঠামো স্পষ্ট করতে হবে। এসব শর্ত পূরণ না হলে শপথের প্রশ্নই ওঠে না বলে মত দেন তিনি।
অন্যদিকে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—উভয় ক্ষেত্রেই শপথ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ফলে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা অনুষ্ঠান বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে।
দেশজুড়ে/তানিন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10