জুলাই গণঅভ্যুত্থান মামলায় পাঁচজনের বিরুদ্ধে রায় আসছে

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে রামপুরা এলাকায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় এবং দুইজনকে হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে মার্চ। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল--এর বিচারিক প্যানেল দিন নির্ধারণ করেন।

মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অপর আসামিরা পলাতক রয়েছেন। তারা হলেনডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।

এর আগে, ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ আসামিপক্ষ যুক্তিতর্ক শেষ করেন। ওইদিন আসামিদের পক্ষের আইনজীবীরা খালাসের দাবি জানায়, আর রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।

দেশজুড়ে নিউজ