আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের পদে পরিবর্তন আনা হয়েছে। মো. তাজুল ইসলামের পরিবর্তে মো. আমিনুল ইসলামকে পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, International Crimes (Tribunals) Act, 1973এর ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পদমর্যাদা অনুযায়ী প্রাপ্য বেতন-ভাতা অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

 

এতে আরও বলা হয়, গত সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারি করা স্মারকের মাধ্যমে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।



দেশজুড়ে/সবুজ