এক পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার হতে পারবেন না

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬ , ১০:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

সার ডিলার নিয়োগ নীতিমালায় হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত  বুধবার (৭ অক্টোবর) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদেশের ফলে সরকারের নতুন নীতিমালায় থাকা একই পরিবারের একাধিক সদস্যের সার ডিলারশিপ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


 তিনি জানান, ২০০৯ সালের নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্যের সার ডিলার হওয়ার সুযোগ ছিল। তবে বর্তমান সরকার নীতিমালাটি সংশোধন করে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো পরিবারের একজন সদস্যের সার ডিলারশিপ থাকলে একই পরিবারের অন্য সদস্য নতুন করে ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

 আইনজীবীরা জানান, নতুন নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। এসব রিটের শুনানি শেষে হাইকোর্ট বিদ্যমান ডিলারশিপ থেকে আবেদনকারীদের বাদ না দেওয়ার নির্দেশ দেন এবং নীতিমালার সংশ্লিষ্ট অংশের ওপর স্থিতাবস্থা জারি করেন। পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।