কাপাসিয়ায় স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৬:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি | ০৩ মার্চ ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার ( মার্চ) বিকেলে উপজেলা সদরের বানারহাওলা গ্রামে স্বামীর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা. ইসরাত জাহান ইমা।

ইমা জানান, আত্মীয়তার সূত্র ধরে মো. শাহজাহানের ছেলে মো. রনির সঙ্গে তার পরিচয় পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১১ নভেম্বর তারা পারিবারিক অমতের মধ্যে পালিয়ে বিয়ে করেন। শুরুতে তার পরিবার বিয়েটি মেনে না নিলেও প্রায় তিন মাস পর তাদের দাওয়াত দিয়ে বাড়িতে নেয় এবং পরবর্তীতে কয়েক দফা স্বামীসহ বাবার বাড়িতে যাতায়াত করেন বলে তিনি দাবি করেন।

 

তার অভিযোগ, সম্প্রতি তার বাবা রনিকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন এবং তাকেও বাড়িতে আটকে রাখা হয়। পরে তাকে তালাক দিতে চাপ দেওয়া হয় এবং অন্যত্র বিয়ের চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে রনির বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় বলে ইমা উল্লেখ করেন।

 

মামলার ভিত্তিতে গত রোববার রনিকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে সোমবার তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে স্বামীর বাড়িতে চলে আসেন। মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বামীর পক্ষে অবস্থান ঘোষণা করে মামলাটি প্রত্যাহার রনির মুক্তির দাবি জানান।

 

ইমা বলেন, তিনি স্বেচ্ছায় স্বামীর কাছে এসেছেন এবং তার সঙ্গেই সংসার করতে চান। পারিবারিক চাপে তিনি অতীতে নিজের ক্ষতি করার চেষ্টা করেছিলেন বলেও উল্লেখ করেন, তবে বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে জানান।

 

বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

  দেশজুড়ে/সবুজ