মোহাম্মদপুরে দুর্বৃত্তদের হামলা, বাবা গুলিবিদ্ধ ও ছেলে কুপিয়ে আহত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ , ১০:৫২ এএম

অনলাইন সংস্করণ

 ঢাকা প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের হামলায় সুমন (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় তাঁর ছেলে ফাহিম (১৮) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে এ ঘটনা ঘটে।

 


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুমন ও তাঁর ছেলে ফাহিম পেশায় আলু-পেঁয়াজের ব্যবসায়ী। ঘটনার সময় প্রধান সড়কে তাঁদের ওপর দুই থেকে তিনজন দুর্বৃত্ত হামলা চালায়।  একপর্যায়ে সুমনের পায়ে গুলি করা হয় এবং ফাহিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তবে কী কারণে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


আহত বাবা ও ছেলেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে।