দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬ , ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
পল্লবী থানায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমিনুল হক–এর নামে সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য
প্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার
(১৩ মে) বিকেলে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর অধীন পল্লবী
থানা–য়
সাংবাদিক এস এম জহিরুল
ইসলাম এ জিডি দায়ের
করেন।
পুলিশ
সূত্রে জানা গেছে, জিডিতে উল্লেখ করা হয়েছে— প্রতিমন্ত্রী আমিনুল হকের নাম ও ছবি ব্যবহার
করে ফেসবুকে একাধিক আইডি থেকে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট
ছড়ানো হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়
প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
জিডিতে
আরও বলা হয়, ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি ডায়েরিভুক্ত করা জরুরি। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক আইডির লিংকও সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জিডিকারী সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর পরিচয় ব্যবহার করে দুটি ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও কুৎসামূলক তথ্য ছড়ানো হচ্ছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি প্রশাসনের নজরে আনতেই তিনি থানায় জিডি করেছেন।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10