দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬ , ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া
(গাজীপু ) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া
উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম
কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার
(৭ জুন) পরিচালিত এ অভিযানে দণ্ড
প্রদান করেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. নাহিদুল হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সনমানিয়া ইউনিয়নের চর সনমানিয়া গ্রামের
মনু মিয়ার ছেলে ইমন (২১) এবং একই ইউনিয়নের কামারগাঁও গ্রামের মহিজ উদ্দীনের ছেলে তারিকুল (২৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ
আইন,
২০১৮-এর ৩৬(৫)
ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম
কারাদণ্ড ও ২০০ টাকা
করে অর্থদণ্ড দেওয়া হয়।
রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত দুই
ব্যক্তিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসনের
পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10