দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ , ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশান এলাকার শাহজাদপুর সড়ক থেকে সোমবার ভোরে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ
সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুরের সুবাস্ত নগর ভ্যালি মার্কেটের বিপরীতে
প্রগতি সরণির ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে গুলশান থানা ঘটনাস্থলে
পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
গুলশান
থানার উপপরিদর্শক অনিন্দ্য তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরের দিকে
রাস্তা পারাপারের সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই
মারা যান।
নিহত
নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা-সবুজ ছাপা শাড়ি ও লাল রঙের ব্লাউজ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10