দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ , ০১:৪২ এএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া
(গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা: তানজিনা জাহাঙ্গীর এর বিরুদ্ধে
রোগীকে ভুল চিকিৎসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে
উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
জানা
যায়, শনিবার (২৬
জুলাই) রাত আনুমানিক ৭টার দিকে শিফা (৮) নামে এক
শিশু অসুস্থ হয়ে চিকিৎসা নিতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরিবারের সদস্যদের অভিযোগ, এ সময় কর্তব্যরত
চিকিৎসক ডা:
তানজিনা জাহাঙ্গীর শিশুটিকে চিকিৎসাপত্র দেন। পরে নির্ধারিত ওষুধ কিনতে স্থানীয় একটি ফার্মেসিতে গেলে ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে ফার্মেসির দোকানির সঙ্গে কথা বলার সময় চিকিৎসাপত্রে ভুল থাকার বিষয়টি ধরা পড়ে বলে দাবি করেন শিশুটির স্বজনরা।
শিশুটির স্বজনদের অভিযোগ, চিকিৎসাপত্রে ভুল থাকলে তা রোগীর জন্য
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু রোগীর ক্ষেত্রে চিকিৎসাপত্র দেওয়ার সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ ঘটনায় উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের মধ্যেও
উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ধরনের ভুলের সুযোগ থাকা উচিত নয়। অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো রোগী ভুল চিকিৎসাপত্রের কারণে ক্ষতির সম্মুখীন না হন, সে
বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রোগী ও স্বজনরা সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দক্ষ ও দায়িত্বশীল চিকিৎসকের
মাধ্যমে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা
নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
দেশজুড়ে/সবুজ