কাপাসিয়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যৌথবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মো. মামুন মাহফুজ নামে দুইজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। সময় তাদের কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এছাড়া অভিযানে জব্দ করা হয় একটি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি মানিব্যাগ, নগদ হাজার ৬৩০ টাকা এবং একটি সৌদি রিয়েল।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাপাসিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর কর হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


দেশজুড়ে/সবুজ