কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: চার আসামির স্বীকারোক্তি, একজন রিমান্ডে

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ , ১১:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লা: কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। ঘটনায় গ্রেপ্তার চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলার অপর এক আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা আমলি আদালত--এর বিচারক আবেদা সুলতানা আদেশ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক টিটু কুমার নাথ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। সময় প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত আসামি ইসমাইল হোসেন জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য চার আসামি নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

 

স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেনইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), মোহাম্মদ সুজন (৩২) এবং রাহাতুল রহমান জুয়েল (২৭)

 

পরে রাত ৯টার দিকে চার আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অন্যদিকে রিমান্ডপ্রাপ্ত আসামি ইসমাইল হোসেন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

 

এর আগে শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ্যাব-১১।

 

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি কাস্টমস, এক্সসাইজ ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি নগরের রাজগঞ্জ এলাকায় বসবাস করতেন।

 

জানা গেছে, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত শুরু করে।


দেশজুড়ে/সবুজ