দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ , ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিং এলাকা থেকে তার লাশ পাওয়া যায়।
নিহত
মহিদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।
তিনি স্থানীয়ভাবে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা প্রায় ১১টার দিকে এলাকাবাসী আনন্দনগর হাউজিংয়ের
ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সাভার
মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহত যুবকের
শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা
করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই
হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি
আরও জানান, হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় একটি
মামলা দায়ের করা হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10